রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল

ce70f5251b475d145ced0703d91f07f3-588c96670062bসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুইদিনে পুরোটা সময় ব্যাটিং করে রানের পাহাড় গড়েছে বিসিবি উত্তরাঞ্চল। দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪৭৪ রান। মূলত অভিজ্ঞ অলরাউন্ডার নাঈম ইসলামের ক্যারিয়ার সেরা অপরাজিত ১৭৬ রানের কল্যাণে বড় সংগ্রহ পায় উত্তরাঞ্চল।

রবিবার ২১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে উত্তরাঞ্চল। দিন শেষে আরও ২৬৪ রান যোগ করে দলটি। নাঈম ও নাসির দুইজন মিলে রবিবার দ্বিতীয় দিনের গোড়াপত্তন করেন। আগের দিনের সঙ্গে আরও ১৩ রান যোগ করে সাজঘরে ফেরে নাসির ব্যক্তিগত ৩৯ রান নিয়ে। দ্রুত ধীমান ঘোষ ফিরে গেলে নাঈম জুটি বাধেন আরিফুল হকের সঙ্গে। সেখানে দলীয় আরও ৩৯ রান যোগ হয়।

আরিফুল ব্যক্তিগত ৪৩ রানে ফিরে গেলে ক্রিজে নামেন সোহরাওয়ার্দী শুভ। সপ্তম উইকেটে নাঈমের সঙ্গে জুটি গড়ে ১১৮ রান সংগ্রহ করেন তিনি। ৫৭ রানে শুভ ফিরে গেলেও এক প্রান্তে অবিচল থাকেন নাঈম। দিন শেষে তিনি ১৭৬ রানে অপরাজিত আছেন।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে আবদুর রাজ্জাক সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সোহাগ গাজী দুটি এবং জিয়াউর রহমান ও নাজমুল অপু প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/