নেপিয়ারের ম্যাচেও অনিশ্চিত ম্যাথু ওয়েড

নেপিয়ারের ম্যাচেও অনিশ্চিত ম্যাথু ওয়েড চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ম্যাথু ওয়েডের। কিন্তু রবিবার অনুশীলনের সময় পিঠে চোট পেয়ে উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে যান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শরীরিকভাবে ফিট না থাকায় নেপিয়ারের ম্যাচেও তার থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে!

তার জায়গায় প্রথম ওয়ানডেতে দায়িত্ব পালন করেন অ্যারন ফিঞ্চ। আর উইকেটের পেছনে গ্লাভস পড়ে দাঁড়ান পিটার হ্যান্ডসকম্ব।

দ্বিতীয় ওয়ানডেতে তার থাকা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসক ডা. জন অর্চার্ড বলেছেন, ‘ম্যাথু তার পিঠে ব্যথা পেয়েছে। ম্যাচ শুরুর আগেও ফিট ছিল না। বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখন তার অবস্থা হাল্কা চোটের মধ্যেই রয়েছে।’   

/এফআইআর/