পেছানো হয়েছে আইপিএল নিলাম

পেছানো হয়েছে আইপিএল নিলাম লোধা প্যানেলের সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে ঝামেলাতেই পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভেতরকার নানা পট পরিবর্তনে নির্ধারিত সময়ে এবার হচ্ছে না আইপিএল-এর ক্রিকেটারদের নিলাম। প্রস্তাবিত ৪ ফেব্রুয়ারির কথা থাকলেও নতুন করে শোনা যাচ্ছে, ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মাঝেই হবে ২০১৭ সালের নিলাম।

গত নভেম্বরে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল ২০১৭ সালের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল থেকে ২১ মের মধ্যে। সেই অনুযায়ী নিলাম প্রক্রিয়া শুরু করার কথা ছিল ৪ ফেব্রুয়ারি। কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের আদেশে সভাপতি অনুরাগ ঠাকুর ও সাধারণ সম্পাদক অজয় শিরকেকে সরিয়ে দেওয়া হলে কার্যক্রমে প্রভাব পড়ে। শুধু তাই নয় তখন সংশ্লিষ্ট অনেকের ওপরই নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ।

যদিও এই অবস্থায় বিসিসিআই-এর ম্যানেজমেন্ট তাদের প্রধান নির্বাহী রাহুল জোহরির অধীনে আগের সূচিতেই কাজ করতে ইচ্ছুক। তাই নতুন করে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক প্যানেল গঠন করা হলেও কিছুদিন পেছানো হয়েছে নিলাম কার্যক্রম। আর নতুন প্রশাসক কাজ করতে নেমেই প্রাধান্য দেওয়া শুরু করেছে আইপিএল-এর কার্যক্রমকে। তবে আনুষ্ঠানিকভাবে কোনও তারিখ ঘোষণা করেনি বিসিসিআই-এর নতুন কমিটি।-ক্রিকইনফো।

 /এফআইআর/