গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সফলতার কারণে রবিবারের ম্যাচে ফেরানো হলো কিউই লেগস্পিনারকে। গত বছর এ সেডন পার্কে সিরিজ নির্ধারনী ম্যাচে স্বাগতিকদের জয়ে দারুণ অবদান রেখেছিলেন সোধি। অধিনায়ক স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন তিনি। ৩১ রান খরচায় ২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক বলেছেন, সেডন পার্কের পিচ স্পিনবান্ধব হওয়ায় সোধিকে আনা হয়েছে এ ওয়ানডে দলে।
শেষ ম্যাচের আগে দল নিয়ে আরেকটি খবর হলো- হ্যামস্ট্রিং চোট নিয়ে এখনও মার্টিন গাপটিল শঙ্কায়। তাই দলে জায়গা অক্ষুণ্ন রেখেছেন ডিন ব্রাউনলি।
সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় রবিবার তৃতীয় ওয়ানডেই হবে সিরিজ নির্ধারণী। সূত্র- নিউজিল্যান্ড হেরাল্ড
/এফএইচএম/