প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হায়দরাবাদের জিম খানা স্টেডিয়ামে।  মূল ম্যাচের আগে বাংলাদেশ আগেই একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। লক্ষ্য ছিল নিজেদের ঝালিয়ে নেওয়া। সেই লক্ষ্যে শেষ দিকে যুক্ত হন আবু জায়েদ রাহি।
অবশ্য ২৩ বছর বয়সী এ পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কোনও সুযোগ নেই। কারণ তাকে শুধুমাত্র দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য দলে রাখা হয়েছে।
দলের ১৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রাহিকে। সাম্প্রতিক পারফরম্যান্স ও বোলিং সামর্থ্য দিয়েই নির্বাচকদের নজর কেড়েছেন এই পেসার। যার স্বীকৃতি মিলল প্রস্তুতি ম্যাচে ডাক পেয়ে।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহী।
ভারতীয় ‘এ’ দল: মুকুন্দ, পঞ্চল, আইয়ার, জাগ্গি, পান্ত, ইশান কিশান, শঙ্কর, পান্ডিয়া, নাদিম, যাদব, কুলদিপ, অনিকেত, মিলিন্দ ও সৈনি।

 /এফআইআর/