অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেও এর ব্যবহারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাহী কমিটির সভায়। তবে এর প্রয়োগের চূড়ান্ত ও বিস্তারিত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে আইসিসির ক্রিকেট কমিটি। আগামী মে মাসেই এর বাকি কাজগুলো করবে এই কমিটি। টি-টোয়েন্টিতে একটি করে রিভিউ নেওয়ার সুযোগ পাবে প্রতিটি দল।একই সঙ্গে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর ব্যবহারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া যে কোনও ভেন্যুর অবস্থা যাচাইয়ে নতুন রেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে আইসিসি। আচরণবিধির মতোই বিভিন্ন ডিমেরিট পয়েন্ট দিয়ে ভেন্যু ব্যবহারের পদ্ধতি নির্ধারণ করবে সংস্থাটি। কোনও ভেন্যুর অবস্থা খারাপ হলে তার যদি ৫ ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় তাহলে ১২ মাসের জন্য এর বৈধতা বাতিল করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
/এফআইআর/