দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১৩৩ রানে

শুরুটা ভালো করেছিলেন সৌম্য সরকার (ফাইল ফটো)ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮ উইকেটে ২২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এর পর জবাব দিতে নেমে স্বাগতিকরা ধীরগতিতে এগোতে থাকে। রবিবার তাদের অধিনায়ক অভিনব মুকুন্দের উইকেটটিই বাংলাদেশি বোলারদের একমাত্র প্রাপ্তি। প্রথম দিন ২১ ওভার খেলে মাত্র ১ উইকেট হারিয়ে ৯১ রান করেছে ‘এ’ দল। দিন শেষে বাংলাদেশ এগিয়ে রয়েছে ১৩৩ রানে।

১১তম ওভারের তৃতীয় বলে মুকুন্দ ১৬ রানে উইকেট হারান শুভাশীষ রায়ের বলে। ইমরুল কায়েস ক্যাচটি ধরেন। প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল ৪০ ও শ্রেয়াষ আয়ার ২৯ রানে খেলছেন।

দিন শেষে বলা যায়, দুই দিনের এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা ধরা দিয়েছে।  ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে মধ্যাহ্নভোজের আগে ২৬ ওভারে ৯২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। যদিও মুশফিকের ব্যাটে চা পানের বিরতির আগে সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৯৬ রান।  

হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ২২ ও ৪৪ রানে ফেরেন দুই ওপেনার ইমরুল ও তামিম। যদিও সৌম্য সরকার একাই নিজের লড়াই চালিয়ে যেতে থাকেন। মাঝে মুমিনুল ৫ রানে ফেরেন। শেষ পর্যন্ত সৌম্য ৫২ রান করে বিদায় নেন নাদিমের বলে। এলবিডব্লু হয়ে বিদায় নিতে হয় সৌম্যকে।

কিছুক্ষণ মাহমুদউল্লাহ মুশফিককে নিয়ে জুটি গড়ার চেষ্টা করলেও পারেননি। ২৩ রান করেই কুলদিপের বলে তালুবন্দী হতে হয় তাকে। এরপরেই প্রতিরোধের দেওয়াল গড়ে বাংলাদেশ। মুশফিক ও সাব্বির রহমান মিলে ষষ্ঠ উইকেটে করেন ৭১ রানের জুটি। এই জুটিতে ১৮৪ রান পর্যন্ত স্কোর গড়ে সফরকারীরা। তবে ৩৩ রানে ব্যাট করতে থাকা সাব্বিরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় দেন শঙ্কর। এর মাঝে হাফ সেঞ্চুরি করেন মুশফিক। এরপর আর ৮ রান যোগ করতে পারেন। তাকে পান্তের তালুবন্দী করেন অনিকেত। এরপর মেহেদী হাসান মিরাজও শূন্য রানে ফেরেন। তার উইকেটটিও নেন অনিকেত। যদিও লিটন কুমার দাস ২৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ছিলেন তাইজুল (৪)।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অনিকেত। একটি করে নেন নাদিম, কুলদিপ, শঙ্কর ও মিলিন্দ।

/এফআইআর/এফএইচএম/