ভারতীয় ‘এ’ দলের লিড ২৩৭ রান

258788.3প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের করা ২২৪ রানের জবাবে বড় লিড নিয়েছে ভারতীয় ‘এ’ দল। সোমবার ৮ উইকেটে ৪৬১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ভারত প্রথম ইনিংসে এগিয়ে ২৩৭ রানে।  এর আগে মধ্যাহ্নভোজনের বিরতিতে ২ উইকেটে ২৪৩ রান করে স্বাগতিকরা।

আগের দিন ১ উইকেটে ৯১ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। ৪০ রানে অপরাজিত থাকা পঞ্চল সেঞ্চুরি হাঁকান। ১০৩ রান করলেও রিটায়ার্ড আউট হন। একইভাবে আরেক সেঞ্চুরিয়ান আইয়ার ১০০ রান করেই রিটায়ার্ড আউট হয়ে ক্রিজ ছাড়েন।

এক পর্যায়ে ২৪৩ রানে ২ উইকেট থাকলেও তাইজুল ও শুভাশীষের বোলিংয়ে ধীরে ধীরে ছন্দ হারায় স্বাগতিক দল। ২৮৭ রানে হারায় ৭ উইকেটে। এরপর ৮ম উইকেটে ১১৫ ও ৯ম উইকেটে ৫৯ রানের জুটি গড়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান বিজয় শঙ্কর ও উইকেটরক্ষক সৈনি। শঙ্কর ১০৩ রানে অপরাজিত থাকেন। তবে সৈনিকে ৬৬ রানে ফেরান তাইজুল।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন শুভাশীষ ও তাইজুল।

এর আগে বাংলাদেশ প্রথম দিনে ৮ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে।

/এফআইআর/