নিউজিল্যান্ড দলে ফিরলেন গাপটিল-রঞ্চি

মার্টিন গাপটিলদক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। একমাত্র টি-টিয়োন্টি ম্যাচ ও প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ওই দলে চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার মার্টিন গাপটিল ও উইকেটরক্ষক লুক রঞ্চি।

নিউজিল্যান্ড সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। ১৭ ফেব্রুয়ারি সফরকারীদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে কিউইদের মিশন। অকল্যান্ডের সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। একই সঙ্গে ১৯ ও ২২ ফেব্রুয়ারি প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা। যে দলে কুঁচকির চোট কাটিয়ে ফিরেছেন রঞ্চি। তার সঙ্গে ফিরেছেন ওপেনার গাপটিলও। এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ হ্যাপেল-হ্যাডলি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে।

ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন লেগ স্পিনার ইশ সোধি। এই স্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কলিন মুনরো। চ্যাপেল-হ্যাডলি সিরিজে একাদশে জায়গা হারানোর আগে তিনি দুই ম্যাচে রান করেছিলেন ৩ ও ২। ক্রিকইনফো

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কলিন মুরনো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, বেন হুয়িলার।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নাইল ব্রুম, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, রস টেলর।

/কেআর/