দীর্ঘ দিন খেলার কারণে হেরাথ ভালো করেই জানেন পরিকল্পনায় কতটা পটু হাথুরুসিংহে, ‘হাথুরুসিংহে যেভাবে খেলা নিয়ে ভাবে, সেটা আমাকেও সহায়তা করেছে।’
বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে বেশ কয়েকজনই শ্রীলঙ্কান। আর এই বিষয়টি ভাবাচ্ছে হেরাথকে, ‘ওদের ক্যাম্পে বেশ কয়েকজন শ্রীলঙ্কান থাকায় আমাদের সম্পর্কে ওরা ভালোভাবেই জানে। এমনকি আমাদের খেলা সম্পর্কেও। তাই এই সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং। তাদের কাছে অনেক তথ্যই আমাদের সম্পর্কে রয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার ১৪টি জিতেছে শ্রীলঙ্কা। উল্টো দিকে সম্প্রতি প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ রয়েছে বাংলাদেশের খেলায়। এই অবস্থায় এই দলকে সেরা হিসেবেই দেখছেন হেরাথ, ‘বাংলাদেশের সেরা টিমটাই এখানে খেলতে এসেছে। ওরা কিছুদিন আগে ইংল্যান্ডকে হারিয়েছে। সম্প্রতি যদিও নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরেছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমার মনে হয় টেস্টে ওদের অনেক কিছুই করার আছে। তারা উন্নতি করেছে সন্দেহ নেই। তবে আরও উন্নতি প্রয়োজন। তাদের ইতোমধ্যেই অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ রয়েছে। মনে করছি এটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য।’-ক্রিকবাজ।
/এফআইআর/