উত্তরাঞ্চলের প্রথম শিরোপা

বিসিএলপ্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে এবারের শিরোপা ঘরে তুলেছে উত্তরাঞ্চল। বুধবার বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে ফতুল্লায় পূর্বাঞ্চলের সঙ্গে ড্র করে উত্তরাঞ্চল। আর তাতেই ৩ পয়েন্ট পায় তারা। ফলে ৬ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দলটি।

এর আগে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল প্রথম চার আসরে দুইবার করে শিরোপা জিতেছিল।

এদিকে ওয়ালটন মধ্যাঞ্চলের সঙ্গে বিকেএসপিতে ড্র করেছে দক্ষিণাঞ্চল। এই ড্রয়ের ফলে ৩ পয়েন্ট পায় দক্ষিণাঞ্চল। আর ১ পয়েন্ট পায় ওয়ালটন মধ্যাঞ্চল। তাতে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে দক্ষিণাঞ্চল।

/এফআইআর/