আর এমন ফ্ল্যাট উইকেটে প্রায় দেড় দিন ব্যাটিং করে শ্রীলঙ্কা ৪৯৪ রান সংগ্রহ করে অলআউট হয়েছে। তাই স্বাগতিকদের ৫০০ রানের নিচে আটকাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ হাথুরুসিংহে, ‘আমি হতাশ ‘নো’ বলে। তারপরও আমরা অনেক কিছুই চেষ্টা করেছি। টসে হেরে এমন ফ্ল্যাট উইকেটে ওদের ৫০০ রানের নিচে আটকে রাখা অবশ্যই খুব বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ উৎরাতে পেরেছি।’
তবে বোলারদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি কোচ। তার মতে ‘আমি বোলারদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নই। দলে বেশ কয়েকজন তরুণ বোলার রয়েছে। সাকিবই কেবল অভিজ্ঞ। বাকিদের সবাই মিলে ১৫টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’
/আরআই/এফআইআর/