গলে বৃষ্টির হানা

গলে বৃষ্টির হানা চা বিরতির ৪ মিনিট আগেই মাঠ ছেড়ে গিয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা। কারণ আশঙ্কা ছিল বৃষ্টি হানা দিতে পারে যে কোনও সময়েই! সেই সঙ্গে ছিল আলোকস্বল্পতাও। তাই চার মিনিট আগেই চা পানের বিরতি নিয়ে আউটফিল্ড কভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এরপর যদিও বৃষ্টি আর নামেনি। তাই ইনিংসে ব্যাট করতে নেমেছিল সফরকারীরা। আর নেমেই দু্ই বলের মাথায় ৩১২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা খেলতে নামার আগে এবার ভারি বৃষ্টিই আঘাত হানে গল স্টেডিয়ামে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বৃষ্টি হচ্ছিল।

বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকে পড়েন। অবশ্য গলের আকাশ জুড়ে আগে থেকে মেঘের আনাগোনা বিরাজ করছিল। দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে এগিয়ে থেকে ব্যাট করবে লঙ্কানরা।

/এফআইআর/