সব সংস্করণে বিশ্বের সেরা এই অলরাউন্ডারের এমন ভুল ক্রিকেট ভক্তদের হতাশ করেছে। যদিও তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান সাকিবের এই ভুলকে ‘দুর্ভাগ্য’ হিসেবেই দেখছেন, ‘সান্দাকান, চায়নাম্যান বোলার। সে উল্টো (গুগলি) বল করেছে। সাকিব ভাই ওই উল্টো বলটা বুঝতেও পেরেছিল। ফাইনলেগে কোনও খেলোয়াড়ও ছিল না। উনি হয়তো ভেবেছিলেন, বাইরের বল খেলে দুইটা রান নেবেন। এই ধরনের বলে আউট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি মনে করি দুর্ভাগ্যবশত তিনি আউট হয়েছেন।’
ওয়েলিংটন টেস্টে সাকিব ডাবল সেঞ্চুরি করেছিলেন। রেকর্ড ওই রানের পরও বাজে শটে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন। পরের ইনিংসগুলোতেও এই ধারা অব্যাহত ছিল। এমন আউটের পর স্বাভাবিকভাবেই সাকিবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
সৌম্য মনে করেন, ‘পেশাদারিত্বের অভাব, সে তো বলতেই পারেন। টেস্টে সবাই বাজে বলের জন্য অপেক্ষা করে। সাকিব হয়তো বাজে বল ভেবেই মারতে গিয়েছিলেন। কিন্তু সংযোগ করতে পারেননি। হয়তো দিনটা তার পক্ষে ছিল না বা বলটা তার পক্ষে ছিল না। সেই জন্য উনি আউট হয়ে গেছেন।’
শুধু সাকিব নয়; তামিম, মাহমুদউল্লাহ ও লিটন একইভাবে বাজে শট খেলে আউট হয়েছেন। এমন অবস্থায় ব্যাটসম্যানদেরই দায়টা নিতে হবে কিনা জানতে চাইলে সৌম্য বলেছেন, ‘দায়তো অবশ্যই নিতে হবে। যেহেতু ব্যাটিং আমরাই করি দায় তো আমাদেরই নিতে হবে। এছাড়া অন্য কেউ তো ব্যাটিং করবে না। সবাই চেষ্টা করে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। যেমন সাকিব ভাই, দুর্ভাগ্যবশত আউট হয়েছেন। শুরুতে আমি যদি ভুল না করতাম…। এমন ছোটখাটো ভুলগুলো না হলে তৃতীয় দিন শেষে আমরা ভালো অবস্থানে থাকতাম।’
/আরআই/এফআইআর/