প্রোটিয়াদের ইনিংসের সপ্তম ওভারে হঠাৎ করেই স্টেডিয়ামে বেজে ওঠে অ্যালার্ম। কোনও কিছু বুঝে উঠার আগেই সমর্থকদের মাঠ ছেড়ে যেতে বলেন দমকল কর্মীরা। ওই সময় মাঠের মাঝেই অবস্থান নেন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা। পরে জানা গেলো ‘ফলস অ্যালার্ম’ বাজানো হয়েছিল মাঠে! স্পষ্ট কারণ জানা না গেলেও ২০ মিনিট খেলা বন্ধ ছিল সেই সময়।
সেই তৃতীয় দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস। তার ১৩০ রানের ইনিংসে ভর করে এদিন প্রথম ইনিংসে ৩৪১ রান তুলে ৩৩ রানের লিড পায় স্বাগতিকরা। এছাড়া ৫২ ও ৫০ রানের ইনিংস খেলেছেন রাভাল ও ওয়াটলিং। প্রোটিয়াদের পক্ষে ৫ উইকেট নেন মহারাজ। যদিও সব কিছু ছাপিয়ে এদিন আলোচনার কেন্দ্রতে চলে আসে সেই ‘ফলস অ্যালার্ম’!
/এফআইআর/