ড্রাফটে সব বেশি দর পেয়েছেন লেন্ডল সিমন্স। টুর্নামেন্টে তিন বছরের ইতিহাসে এখনও সর্বোচ্চ স্কোরার সিমন্স। ৩৯ ম্যাচে করেছেন ১ হাজার ২৩৮ রান। তার দর উঠেছে ১ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। তাকে নিয়েছে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। এছাড়াও বড় দর পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার চ্যাডউইক ওয়ালটন। গতবার ৩০ হাজার ডলারে নিলেও এবার তার দর উঠেছে এক লক্ষ ১০ হাজার। তাকে দলে নিয়েছে অ্যামাজন ওয়ারিয়র্স।
সহযোগী দেশ থেকে ক্রিকেটার নিলেও বিদেশি অনেক তারকাই দল পাননি এবার। পাকিস্তান লেগ স্পিনার ইয়াসির শাহ, পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক, ইংল্যান্ড টি-টোয়েন্টি স্পেশালিস্ট টাইমাল মিলস, কোরে অ্যান্ডারসন ও শন মার্শ রয়েছেন এই তালিকায়।
/এফআইআর/