বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘রিয়াদ ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই দেশে ফিরে যাচ্ছে। একাদশে যেহেতু থাকছেই না। তাই দলের সঙ্গেও রাখা হচ্ছে না। ও কালকেই দেশে ফিরবে।’
তবে রিয়াদ প্রসঙ্গে বেশি কিছু জানাননি বাংলাদেশ দলের টিম ম্যানেজার। সীমিত ওভারের সিরিজে তাকে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও থাকছে ধোঁয়াশা। কারণ সিরিজের আগেই দেশে ফিরে যাচ্ছেন তিনি! তার কাছে মিডিয়ার কাউকেই ঘেঁষতে দিচ্ছেন না সুজন। এমনকি দলের অভ্যন্তরেও বিরাজ করছে থমথমে অবস্থা। রিয়াদ কেন নেই তা নিয়ে আলোচনা চলছে সবখানে! সকালে দল অনুশীলন করলেও সেখানে অনুশীলন করেননি। বাংলাদেশ সময় সাড়ে ১২টায় সাদা মাইক্রোতে করে মাঠ ত্যাগ করেন রিয়াদ।
তবে তার বাদ পড়ার কারণ বলে দেবে সাম্প্রতিক পারফরম্যান্স! সেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ৬ টেস্টে তার রান ছিল ৩৮, ১৭, ১৩, ৪৭, ২৬, ৫, ১৯, ৩৮, ২৮, ৬৪,৮ ও ০। যেখানে সর্বশেষ ভারতের বিপক্ষে হায়দরাবাদেই করেছিলেন ৬৪ রান। এরপর শ্রীলঙ্কা সফরে গলে তার রান ছিল ৮ ও ০।
/আরআই/এফআইআর/