অবশ্য সেক্ষেত্রেও থাকছে বেশ কিছু নির্ণায়ক। কেশবের মতে, ‘এই মুহূর্তে তার মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সফল হলেই সে পরের বিশ্বকাপে খেলবে।’
ভারতীয় সর্বকালের সেরা অধিনায়ক বর্তমানে বয়সের ভারে হারিয়েছেন ধার। সাম্প্রতিক সময়ে ব্যাট সেভাবে হাসছে না। তারপরেও তাকে ভিন্নভাবে দেখেন ধোনির ছোটবেলার এই কোচ, ‘এটা আসলে স্বাভাবিক যে বয়সের সঙ্গে সঙ্গে আপনি আর আগের মতো স্ট্রাইক নিয়ে খেলতে পারবেন না। কিন্তু ওর খেলার বিশ্লেষণ ও সক্ষমতা রয়েছে; সেটাই তাকে সবার চেয়ে আলাদা করে তুলে ধরে। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতেই বিজয় হাজারে ট্রফিতে খেলছে ধোনি।’
ধোনির টেস্ট অবসর ও ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে বিস্ময় রয়েছে অনেকেরই। তবে ধোনির এই কাজ নিয়ে মোটেও বিস্মিত নন কেশব, ‘আসলে ওকে কেউ জোর করুক, ওটা সে পছন্দ করে না। কেউ আঙুল তুলে দেওয়ার আগেই নিজ থেকে টেস্ট অবসর নিয়েছে।’
ধোনির জীবনের ওপর নির্মিত বলিউড ছবিতে (এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি) ভালোভাবেই চিত্রিত হয়েছে এই কোচের ভূমিকা। এই কোচই ধোনিকে ফুটবল গোলরক্ষক থেকে ক্রিকেট উইকেটরক্ষক বানাতে ভূমিকা রেখেছিলেন।
/এফআইআর/