করুনারত্নেকে ফিরিয়ে শুরু বাংলাদেশের

259836.3শততম টেস্টে অন্যরকম কীর্তিই গড়লো বাংলাদেশ। টস হেরে বোলিং শুরু করে টানা তিন মেডেন দিয়েছে সফরকারীরা। নিজেদের টেস্ট ইতিহাসে এমন শুরু এর আগে কখনই করেনি বাংলাদেশ দল। সেই ধারাতেই শ্রীলঙ্কাকে শুরুতে আটকে রেখে দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।  শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯ ওভারে ১৩ রান।  ৭ রানে করুনারত্নে বাইরের বল খেলতে গিয়ে জমা পড়েন মেহেদির হাতে।  ব্যাট করছেন কুশল মেন্ডিস (৪) ও উপুল থারাঙ্গা (৬)।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে শুরুতেই ব্যা করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম কয়েক দিন ব্যাটিং বান্ধব পিচ থাকবে বলেই এমন সিদ্ধান্ত নেন রঙ্গনা হেরাথ। আর শুরু খেলতে নেমেই বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর ও শুভাশীষের বোলিংয়ে ধুঁকেছে লঙ্কান দুই ওপেনার। তাই প্রথম তিন ওভারে রান নেওয়ার ক্ষেত্রে সেভাবে কোনও ঝুঁকি নেয়নি স্বাগতিকরা।  তবে নবম ওভারে মুস্তাফিজের বলে টিকতে পারেননি ওপেনার করুনারত্নে। 
এবার গলের প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য হাসেনি বাংলাদেশের।  কলম্বোতে এই টেস্টেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।  লঙ্কান দলে রয়েছে একটি পরিবর্তন।  বাদ পড়েছেন লাহিরু কুমারা। তার জায়গায় রয়েছেন ধনঞ্জয় ডি সিলভা।  বাংলাদেশ দলে রয়েছে চারটি পরিবর্তন।  ফিরেছেন ইমরুল, সাব্বির ও তাইজুল। আর টেস্ট অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।

আগের টেস্ট থেকে বাদ পড়েছেন তাসকিন ও মুমিনুল।  লিটন কুমার দাস চোট নিয়ে আগেই ছিটকে গেছেন আর মাহমুদউল্লাহ যে থাকছেন না তা আগেই নিশ্চিত ছিল।

/আরআই/এফআইআর/