তিনি এই বিষয়ে বলেছেন, ‘আমাদের টেকনিক্যাল কমিটি ও ক্রিকেট কমিটি এ নিয়ে আলোচনা করছে। তবে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটেই এই টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী।’
অবশ্য এই সময়েই ভারতে পাঁচ ওয়ানডেসহ টি-টোয়েন্টি ও টেস্ট খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। ত্রি-দেশীয় টুর্নামেন্টটি হলে সেটি বাতিলই হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে এসএলসি সভাপতি বলেছেন ওই সফরের কিছু ম্যাচ কমিয়ে টুর্নামেন্টের সঙ্গে সামঞ্জস্য করা হবে।
মূলত শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এমন আয়োজনের চিন্তা করছে এসএলসি। যার নাম রাখা হবে নিদাহাস ট্রফি। যাতে থাকবে মোট ৭টি ম্যাচ। প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে দুবার খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টটি হওয়ার কথা ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে।
/আরআই/এফআইআর/
/এফআইআর/