তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়টা বিশেষ ছিল। এটা ভালো জয়। বিদেশের মাটিতে প্রভাব বিস্তার করা জয়। এই জয়টা আমাদের ওয়ানডে সিরিজের আগে আরও বেশি প্রেরণা দেবে।’
প্রতিপক্ষকে এই টেস্টে হারালেও তাদের পুরোনো পরিসংখ্যান তুলে ধরতে ভোলেননি মুশফিক, ‘শ্রীলঙ্কা ভালো দল। কিছুদিন আগে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তাই ওদের বিপক্ষে এই জয়টা আমাদের উজ্জীবিত করবে। শততম টেস্টের সফরটা সহজ ছিল না। অনেক কিছু পেরিয়ে আমরা শততম ম্যাচ খেলতে নেমেছিলাম।’
দলের এই জয় যে সহজ ছিল না সেটা নিজের মুখেই স্বীকার করেছেন মুশফিক, ‘দেশে হলে অন্যরকম একটা অনুভূতি তো থাকেই। বিদেশে ওই হারের পর এমনভাবে ঘুরে দাঁড়ানো আমাদের মতো দলের জন্য- এর চেয়ে বড় কিছু আর হয় না। বিদেশির মাটিতে অমন হারের পর ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আমাদের খুব কম আছে। ওরা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এটা অনেক বড় একটা পদক্ষেপ। এখানে অনেক তরুণ খেলোয়াড় ছিল যারা খুব ভালো পারফরম করেছে এই টেস্টে। এটা অনেক বড় আত্মবিশ্বাস। সবার কাছে এজন্য কৃতজ্ঞ।’
/আরআই/এফআইআর/