নায়ক সেই তামিম

শততম জয়ের নায়ক তামিমদ্বিতীয় ইনিংসে তামিমের ৮২ রানের ওপর ভর করেই বাংলাদেশের জয়টা সহজ হয়। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কিছু একটা করার! শেষ পর্যন্ত করেছেনও। বের হয়ে যাওয়া একটি বল বেরিয়ে এসে খেলতে গিয়ে চান্ডিমালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার।

তারপরও তার খেলে যাওয়া এই ইনিংসে ভর করেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ‍সুবাদে ম্যাচসেরার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয় তাকে।

শ্রীলঙ্কার দেওয়া ১৯১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২২ রানে হারায় ২ উইকেট। সেখান থেকে তামিম ৮২ রানের নজরকাড়া ইনিংস খেলেন। ১২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮২ রানের ইনিংসটি সাজান বাঁহাতি এ ওপেনার। এই রানে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রান সংখ্যা ৯ হাজার ৯৯৯।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেছেন, ‘জয়ই মূল কথা। সেঞ্চুরি হলে অবশ্যই ভালো লাগত। ম্যাচসেরা হয়েছি, বাংলাদেশ শততম ম্যাচটি জিতেছে এর থেকে বড় আর কী হতে পারে।’

/আরআই/এফআইআর/