তৃতীয় টেস্টে ভারত জিততে না পারলেও ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করেন পূজারা। সেঞ্চুরি করেন ঋদ্ধিমান সাহা। পারফরম করেছেন ওপেনার মুরালি বিজয়ও। বিসিসিআই—এর নতুন প্রশাসক কমিটি জানিয়েছে এই চুক্তি কার্যকর হবে অক্টোবর ২০১৬ থেকে।
গতবছর চেতেশ্বর পূজারা ও মুরালী বিজয় ছিলেন গ্রেড ‘বি’তে। এছাড়া টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফিও বাড়ানো হয়েছে নতুন চুক্তিতে।
সব বিভাগেই ক্রিকেটারদের বার্ষিক বেতন বৃদ্ধি হয়েছে। গ্রেড ‘এ’ ক্রিকেটাররা পাবেন বছরে দু’কোটি রুপি। গ্রেড ‘বি-এর ক্রিকেটাররা পাবেন এক কোটি এবং গ্রেড ‘সি’র ক্রিকেটাররা পাবেন ৫০ লাখ করে। যা গতবারের তুলনায় দ্বিগুণ করা হয়েছে।
অন্যদিকে, ওপেনার শিখর ধাওয়ান নেমে গেছেন গ্রেড ‘সি’তে। টানা বাজে ফর্মের কারণেই এই হাল তার। গ্রেড ‘বি’তে থাকছেন যুবরাজ সিং ও ‘সি’তে আশিষ নেহরা। এই তালিকায় নেই সুরেশ রায়না।
/এফআইআর/