সিরিজ জিতল পাকিস্তান

সিরিজ জিতল পাকিস্তানপাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় দিয়েই সিরিজে ফিরেছিল ওয়েস্ট ইন্ডিজ। হয়তো প্রত্যাশা ছিল শেষ ম্যাচ জিতে সিরিজ ভাগাভাগি করবে স্বাগতিকরা। উল্টো শেষ ম্যাচে ক্যারিবীয়দের উড়িয়ে দিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। শেষ টি-টোয়েন্টিতে সফরকারীরা জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৮ উইকেট হারিয়ে তোলে ‍১২৪ রান। সর্বোচ্চ ৪০ রান আসে চ্যাডইক ওয়ালটনের ব্যাট থেকে। ৩৭ রান আসে অধিনায়ক ব্রাথওয়েটের ব্যাট থেকে।

পাকিস্তনের পক্ষে সমান দুটি উইকেট নেন হাসান আলী ও শাদাব খান।

জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। খেলতে নেমে শুরুটা দুর্দান্তই করেছিল সফরকারীরা। কামরান আকমল ও আহমেদ শেহজাদের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। আকমল ২০ রানে ফিরলেও ৫৩ রান করে ফেরেন ওপেনার শেহজাদ। এছাড়া বাবর আজম ৩৮ রান করে বিদায় নেন।

ক্যারিবীয়দের পক্ষে কেসরিক উইলিয়ামস নেন দুই উইকেট।  পাকিস্তানের হয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান আলী আর সিরিজসেরা শাদাব খান।

/এফআইআর/