ফেসবুকে মাশরাফিকে নিয়ে যা লিখলেন তামিম-রিয়াদ-তাসকিন

ফেসবুকে মাশরাফিকে নিয়ে যা লিখলেন তামিম-রিয়াদ-তাসকিন টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের ঘোষণা আসার পর থেকেই সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। মাশরাফি ভক্তরাতো রয়েছেনই, তাতে যোগ দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদও।

তিনজনই নিজেদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফির ছবি পোস্ট দিয়ে মাশরাফি বন্দনায় মেতেছেন। তামিম নিজের ফেসবুকে যা লিখেছেন তার বিশেষ অংশ হলো এমন, ‘মাশরাফি ভাইকে নিয়ে যাই বলি, তাই কম হবে। তার হয়তো কোনও বিশ্বরেকর্ড নেই, নেই ৪০০ বা ৫০০ উইকেট। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সে তার কীর্তি ঠিকই রেখে গেছে। তার অধীনে বাংলাদেশ দলের এই পরিবর্তন ও উদ্যম বিশ্বরেকর্ডের চেয়েও বিশেষ কিছু আমার কাছে। আমার কাছে মাশরাফিই জীবন্ত কিংবদন্তি।’

মাহমুদউল্লাহ রিয়াদ মাশরাফিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘মাশরাফি ভাই প্রথমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে আপনার অবদানের জন্য অভিনন্দন জানাই। আমরা আপনাকে খুবই মিস করবো, বিশেষ করে আমি। আপনি আমার ভাই ও বন্ধু। যার কাছে সব কিছুই শেয়ার করতে পারি। আপনি আসলেই একজন যোদ্ধা। আপনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। ম্যাশ আপনাকে আমরা সবাই ভালোবাসি।’

তাসকিন অবশ্য ভিন্নভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ২২ গজে তাসকিন-মাশরাফির সম্পর্কটা ভিন্নমাত্রাই নিয়েছিল। অফ ফিল্ডেও নিজেদের সখ্যতা সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুবার দেখিয়েছেন দুজন। সেই তাসকিন লিখেছেন, ‘জানি না আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো..