শেষ টি-টোয়েন্টিতে টস জিতলেন মাশরাফি, ব্যাটিংয়ে বাংলাদেশ

Tossশ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার কলম্বোতে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক। 

এই ম্যাচ থেকে চোট নিয়ে ছিটকে গেছেন তামিম ইকবাল।  তার জায়গায় দলে ঢুকেছেন ইমরুল কায়েস।  পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে শেষ ম্যাচের একাদশে অভিষেক হচ্ছে স্পিনার মেহেদি হাসান মিরাজের।  আর শ্রীলঙ্কা  আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।  
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে শ্রীলঙ্কার কাছে হার মানে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ।

/এফআইআর/