ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইলের (৬) শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও কেদার যাদবের আক্রমণাত্মক কিন্তু দায়িত্বশীল ব্যাটিংয়ে পথভ্রষ্ট হয়নি স্বাগতিক দল। ৫টি করে চার ও ছক্কায় মাত্র ৩৭ বলে যাদবের অবদান ৬৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে অধিনায়ক শেন ওয়াটসনের ব্যাট থেকে।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি ডেয়ারডেভিলসও নিয়মিত উইকেট হারিয়েছে শুরু থেকে। দিল্লির ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন ঋষভ পান্ত। তিনি উপযুক্ত সঙ্গী পাননি। ফলে তার ৫৭ রানের ইনিংস বিফলে যায়।
২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে দিল্লি। বেঙ্গালুরুর স্ট্যানলেক, ইকবাল আবদুল্লা ও নেগি ২টি করে উইকেট পান।
/এএআর/এফএইচএম/