প্রাইম ব্যাংকে সৌম্য সরকার

প্রাইম ব্যাংকে সৌম্য সরকার ঢাকা প্রিমিয়ার লিগে গতবার লিজেন্ডস অব রূপগঞ্জে ছিলেন ওপেনার সৌম্য সরকার। এবার দল পাল্টে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। সোমবারই আনুষ্ঠানিকভাবে নাম লেখান সেখানে। যদিও আগে থেকেই শোনা যাচ্ছিল এখানেই সাব্বির রহমানের সঙ্গে খেলবেন জাতীয় দলের এই ওপেনার। একই ক্লাবে খেলবেন রুবেল হোসেনও।   
শ্রীলঙ্কা সিরিজের আগে ফর্ম না থাকলেও এই সিরিজ দিয়ে ফিরেছেন ভালোভাবেই। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে মেলে ধরতে এই লিগকেই কাজে লাগাবেন তিনি।
১২ এপ্রিল শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের চলতি আসরের সব ম্যাচই হবে বিকেএসপির দুটি ভেন্যু ও ফতুল্লায়। প্রতি দলে তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে ক্লাবগুলো। তবে সুপার লিগে দুইজন বিদেশি খেলানোর সুযোগ পাবে ক্লাবগুলো।
/এফআইআর/