মঙ্গলবার ভারতে যাচ্ছেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানআইপিএল শুরু হয়েছে গত ৫ এপ্রিল। এর মধ্যে দুই ম্যাচ খেলে দুটিতেই সহজ জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অথচ মুস্তাফিজুর রহমানের দেখা নেই! বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্যই এবারের আইপিএলের শুরু থেকে খেলতে পারছেন না কাটার-মাস্টার। তবে হায়দরাবাদ আর মুস্তাফিজ-ভক্তদের জন্য সুখবর, মঙ্গলবারই ভারতে যাচ্ছেন ‘দ্য ফিজ’।

সোমবার মুস্তাফিজের বড় ভাই মোখলেছুর রহমান পল্টু বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি বলেছেন, ‘মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশে রওনা হবে মুস্তাফিজ। বোর্ড থেকে এরই মধ্যে তাকে এনওসি দেওয়া হয়েছে।’

গত শনিবার এনওসি বা অনাপত্তিপত্র পেলেও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন মুস্তাফিজ। সব কিছু ভালোয়-ভালোয় শেষ হওয়ায় রওনা হতে আর কোনও বাধা নেই।

গতবার ১৭ ‍উইকেট নিয়ে শিরোপা জয়ে বিশাল অবদান রাখা মুস্তাফিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে হায়দরাবাদ। আগামী বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুম্বাইয়ের বিখ্যাত স্টেডিয়ামেই মুস্তাফিজের এবারের আইপিএল শুরু করার উজ্জ্বল সম্ভাবনা।

আরআই/এএআর/

আরও পড়ুন: 



মুস্তাফিজের অপেক্ষায় সানরাইজার্স হায়দরাবাদ