২০১৬ সালের মে মাসে জিম্বাবুয়ের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে চেন্নাই ভিত্তিক শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। যেখানে তিন বছরের চুক্তিতে রয়েছেন হোয়াটমোর। অবশ্য এখানে তার নিজস্ব একাডেমি হোয়াটমোর সেন্টার অব ক্রিকেটও সম্পৃক্ত রয়েছে।
বলতে গেলে ২০১৬-১৭ মৌসুমে বাজে পারফরম করে কেরালা। রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে জয় পায় মাত্র একটিতে! এই ক্যাম্পেইনের মাঝপথেই হেড কোচ পি বালাচন্দ্রনকে ছাঁটাই করে বসে অ্যাসোসিয়েশন। তার জায়গায় দায়িত্ব পান সাবেক ফাস্ট বোলার তিনু ইয়োহান্নান। হোয়াটমোর দায়িত্ব নেবেন আগামী মধ্য সেপ্টেম্বরে। ফলে বাকি ২০১৭-১৮ মৌসুম পুরোটাই সামলাবেন তিনি।
ভারতে এর আগেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমি ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি কলকাতা নাইট রাইডার্স-এর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
/এফআইআর/