পাকিস্তানেও বোলিং অ্যাকশন নির্ধারণের ল্যাব!

250123.3ভারতের মতো অনেক আগেই পাকিস্তানে বসেছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন নির্ধারণের আধুনিক ল্যাববাকি শুধু ছিল অনুমোদন। লাহোরের ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সে স্থাপন করা এই বায়োমেকানিক প্রযুক্তিকে ইতোমধ্যেই সবুজ সঙ্কেত দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি

অনুমোদন পেতে প্রযুক্তিগত ও দক্ষতাগত সব কিছুই পূরণ করেছে ওই বিশ্ববিদ্যালয়ে স্থাপিত এই সুবিধাটি। যাতে রয়েছে গতি রেকর্ড করার জন্য অত্যাধুনিক ১৬টি ইনফ্রারেড ক্যামেরা ও দুটি হাই স্পিড ভিডিও ক্যামেরা। যা আইসিসির সুপারিশ মেনেই করা হয়েছে। বলতে গেলে এই পরীক্ষা চালনার জন্য সব সুবিধাই স্থাপন করা হয়েছে সেখানে।

মূলত সাম্প্রতিককালে পাকিস্তানের কিছু হাই প্রোফাইল ক্রিকেটার অবৈধ অ্যাকশনে অভিযুক্ত হওয়ার পরেই এ নিয়ে ভাবতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমল। মূলত আসন্ন বিপদকে আগেই খুঁজে বের করে তা সংশোধনে কাজ করবে এই ল্যাব। যা আগে স্থাপন করা হলেও ধীরে ধীরে এর উন্নয়নে কাজ করে লাহোরের ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স।

/এফআইআর/