সাবেক ভারতীয় অধিনায়ক তার অফিসিয়াল টুইটারে একটি ট্রেলার প্রচার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘মঞ্চ প্রস্তুত। এখন আমরা শুরু করছি.... শচীন ট্রেলার মুক্তি পেল।’
এর আগে গত বছরের এপ্রিলে টুইটারে সিনেমাটির পোস্টার বা টিসার নিজের টুইটারে প্রচার করেছিলেন শচীন। এখানে অভিনয় করেছেন তিনি নিজেই এবং তার ছেলে অর্জুন। জীবন্ত এ কিংবদন্তিকে নিয়ে নির্মিত সিনেমার রচয়িতা ও পরিচালক জেমস আর্সকিন। প্রযোজনা করেছেন রবি ভাগচান্দকা। সুরকার ও গীতিকার অস্কারজয়ী সংগীতজ্ঞ এআর রহমান।
ভারতীয় ক্রিকেট তারকারদের নিয়ে সিনেমা তৈরি করা দেশটিতে অপরিচিত কিছু নয়। গত বছর সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ‘আজহার’ ও ‘ধোনি: আনটোল্ড স্টোরি’ নির্মিত হয়েছিল। সূত্র- ক্রিকবাজ, এনডিটিভি
/এফএইচএম/