শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান কমলো বাংলাদেশের

র্যাং কিংয়ে শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান কমাল বাংলাদেশ ওয়ানডে র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে র‌্যাংকিংয়ের অবস্থান অপরিবর্তিত থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমেছে মাশরাফি বাহিনীর। সপ্তম স্থানে থাকা বাংলাদেশের রেটিং বর্তমানে ৯১ ও ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯৩।  সাম্প্রতিক সিরিজের পর দুই দলই পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ এক পয়েন্ট হারালেও শ্রীলঙ্কা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট।

একইভাবে অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিন বেড়েছে বাংলাদেশের। ২ পয়েন্ট কমে পাকিস্তানের রেটিং দাঁড়িয়েছে ৮৮। কমেছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। ক্যারিবীয়দের আগে ছিল ৮৩ পরে হয়েছে ৭৯। দুই পয়েন্ট কমে জিম্বাবুয়ের হয়েছে ৪৬। যদিও পরিবর্তন হয়নি আফগানিস্তানের।

এদিকে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট বেড়েছে ৪। ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আগের ১১৮ পয়েন্ট নিয়েই অবস্থান করছে।

হালনাগাদের পর র‌্যাংকিং                            রেটিং

১. দক্ষিণ আফ্রিকা                                     ১২৩ (+৪)

২. অস্ট্রেলিয়া                                          ১১৮ (-)

৩. ভারত                                               ১১৭ (+৫)

৪. নিউজিল্যান্ড                                       ১১৫ (+২)

৫. ইংল্যান্ড                                            ১০৯ (+১)

৬. শ্রীলঙ্কা                                              ৯৩ (-৫)

৭. বাংলাদেশ                                          ৯১ (-১)

৮. পাকিস্তান                                           ৮৮ (-২)

৯. ওয়েস্ট ইন্ডিজ                                      ৭৯ (-৪)

১০. আফগানিস্তান                                    ৫২ (-)

১১. জিম্বাবুয়ে                                         ৪৬ (-২)

/এফআইআর/