আগামী ১২ মে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে মোকাবিলার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতির আগে গত সোমবার ডিউক অব নরফোকের বিপক্ষে ঘাম ঝরানোর ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে দারুণ ব্যাটিং দেখিয়েছিল সফরকারীরা। মুশফিকুর রহিমের অপরাজিত ১৩৪ রান ও সৌম্য সরকারের ৭৩ রানের ইনিংসে ব্যাটিং অনুশীলনটা ভালোই করেছিল তারা। টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ।
কিন্তু বোলিংয়ে সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পায়নি। কারণ বৃষ্টির হস্তক্ষেপে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৮ ওভার করে। প্রতিপক্ষ বিনা উইকেটে ১০১ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা হয়নি।
/এফএইচএম/