খেলোয়াড়ী ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচিং অধ্যায় শুরু করেন মিয়াঁদাদ। খেলোয়াড়ী জীবনে মতো কোচিংয়েও আলো ছড়িয়েছেন তিনি। তার মতো পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই কোচের খাতায় নাম তুলেছেন। তাই শাহরিয়ারের মন্তব্য পছন্দ হয়নি তার একেবারেই। সে কারণেই মিয়াঁদাদ পিসিবি চেয়ারম্যানকে মনে করিয়ে দিলেন, ‘যদি আপনি (শাহরিয়ার) আমার পারফরম্যান্সের ব্যাপারে অনুসন্ধান চালাতে চান, তাহলে যান জিজ্ঞেস করুন মোস্তাক আহমেদ, মঈন খান, ইনজামাম ও ওয়াসিম আকরামকে।’
গত কয়েক বছর পাকিস্তানের ক্রিকেটর ওপর দিয়ে বইছে ম্যাচ পাতানোর ঝড়। মিয়াঁদাদের আমলে ফিক্সিং ও বিতর্কিত কোনও ঘটনার তৈরি হয়নি, এমনটাই সম্ভবত বোঝাতে চেয়েছেন তিনি পরের কথায়, ‘আমি জনাব শাহরিয়ার খানকে বলতে চাই, আপনার খেলোয়াড়রা কিন্তু ম্যাচ ফিক্সিংয়ে জড়িত! তিনি মিথ্যাবাদী, আর আমাকে অপমান করেছেন।’ ডন
/কেআর/