এবার ল্যাঙ্কাশায়ারে খেলবেন জয়াবর্ধনে

jayawardene-story_647_040116022209ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে এ বছর দেখা যাবে মাহেলা জয়াবর্ধনেকে। শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান চুক্তিবদ্ধ হয়েছেন ল্যাঙ্কাশায়ার লাইটনিংয়ের সঙ্গে।

৩৯ বছর বয়সী জয়াবর্ধনে অবশ্য বিদেশি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন নি। তার স্ত্রী ক্রিস্টিনা জন্মসূত্রে ডেনমার্কের নাগরিক। স্ত্রীর সৌজন্যে ‘স্পাউস ভিসা’ পেয়ে স্থানীয় কোটায় ল্যাঙ্কাশায়ারের দলটির হয়ে খেলবেন জয়াবর্ধনে। নকআউট পর্ব সহ পুরো টুর্নামেন্টেই দেখা যাবে তাকে। আগামী জুলাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

২০১৫ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর খেলোয়াড় ও পরামর্শক হিসেবে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলছেন জয়াবর্ধনে। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টেও এর আগে সাসেক্স ও সমারসেটের হয়ে খেলেছিলেন তিনি। এবারের আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

টি২০ ব্লাস্টে কখনও শিরোপা জিততে পারেন নি জয়াবর্ধনে। এবার সেই অপ্রাপ্তি ঘোচাতে তিনি মরিয়া, ‘আমার ক্যারিয়ারে এ শিরোপা কখনও জিতিনি। এ মৌসুমে এ ট্রফির স্বাদ পেলে ভালো লাগবে।’ সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/এএআর/