শুরুতেই মুম্বাই হারায় লেন্ডল সিমন্সের (০) উইকেট। ওই ধাক্কা অবশ্য কাটিয়ে ওঠে তারা সৌরভ ও রোহিতের ব্যাটে। মুম্বাইয়ের অধিনায়ক ২৭ রানে আউট হলেও সৌরভ হাফসেঞ্চুরি পূরণ করে খেলেন ৫২ রানের ইনিংস। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেন রাইডু। ৩৭ বলে তিনি খেলেন ৬৩ রানের ঝোড়ো ইনিংস, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার।
১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা সুনিল নারিনকে হারিয়ে (০)। ওই ধাক্কা ক্রিস লিন (২৬) ও গৌতম গম্ভীরের (২১) ব্যাটে কাটিয়ে ওঠলেও কলকাতার রানের গতি বাড়তে দেয়নি মুম্বাইয়ের বোলাররা। তাই মনিশ পান্ডে (৩৩), ইউসুফ পাঠান (২০), কলিন ডি গ্র্যান্ডাহোমের (২৯) ইনিংসগুলো কাজে আসেনি। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, বিনয় কুমার ও হার্দিক পান্ডিয়া।
হায়দরাবাদের বড় জয় :
ডেভিড ওয়ার্নার ও বিজয় শঙ্করের হাফসেঞ্চুরিতে বড় জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কানপুরে গুজরাট লায়ন্সকে হারিয়েছে তারা ৮ উইকেটে। গুজরাটের ১৯.২ ওভারে করা ১৫৪ রান ১১ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে টপকে যায় হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নামা গুজরাটের শুরুটা হয়েছিল কিন্তু দুর্দান্ত। দুই ওপেনার ডোয়াইন স্মিথ ও ইশান কিষান উদ্বোধনী জুটিতে যোগ করেন ১১১ রান। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। স্মিথ ৫৪ ও কিষান ৬১ রান করে আউট হওয়ার পর ভেঙে পড়ে গুজরাটের ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ সিরাজ (৪ উইকেট) ও রশিদ খানের (৩ উইকেট) বোলিংয়ে অলআউট হয়ে যায় তারা ১৫৪ রানে, মানে শেষ ৪৩ রান তুলতে সুরেশ রায়নারা হারায় ১০ উইকেট।
যে রানের লক্ষ্যটা শিখর ধাওয়ান (১৮) ও ময়েসেস হেনরিকসের (৪) উইকেট দুটি হারিয়ে টপকে যায় হায়দরাবাদ। ওয়ার্নার অপরাজিত ছিলেন ৬৯ রানে, আর শঙ্কর খেলেন হার না মানা ৬৩ রানের ইনিংস। ক্রিকইনফো
/কেআর/