বাংলাদেশকে মোকাবিলার আগে জিতল নিউজিল্যান্ড

উইকেট নেওয়ার পর স্যান্টনারের সঙ্গে কুগেলেইনের উদযাপন। দুজনে মিলে নিয়েছেন ৮ উইকেটবৃষ্টির কারণে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ড প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছিল। কিন্তু ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে গেল স্বাগতিকরা। মিচেল স্যান্টনারের স্পিনে আয়ারল্যান্ডকে ৫১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
ডাবলিনে রবিবারও বৃষ্টি কয়েকবার হস্তক্ষেপ করেছিল। তবে ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারেনি। জর্জ ওয়ার্কার (৫০), রস টেলর (৫২) ও নেইল ব্রুমের (৭৯) ফিফটিতে ৭ উইকেটে নিউজিল্যান্ড করে ২৮৯ রান।

জবাবে নিয়াল ও’ব্রায়েনের (১০৯) সেঞ্চুরি করলেও আয়ারল্যান্ড হার এড়াতে পারেনি। ২৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় তারা। স্যান্টনারকে বোলিংয়ে উপযুক্ত সঙ্গ দেন নিউজিল্যান্ডের নবাগত স্কট কুগেলেইন। স্যান্টনার ৫ উইকেট নেন, আর কুগেলেইন দখল করেন ৩ উইকেট। ৪৫.৩ ওভারে আইরিশরা গুটিয়ে যায় ২৩৮ রানে।

১০ ওভারে ৫০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা স্যান্টনার। আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

/এফএইচএম/