মিসবাহর বিদায়ী ভাষণ

263110পাকিস্তানে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে নির্বাসিত। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে টেস্ট ক্রিকেটেও কালিমা লেগে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের। প্রায় ডুবতে বসা সেই দলকে আশার ভেলায় ভাসিয়ে এগিয়ে নিচ্ছিলেন মিসবাহ উল হক। সেই মিসবাহ উল হক ক্যারিয়ারের মধ্যগগনেও ছিলেন উদীয়মান সূর্য । দীর্ঘ পথ পাড়ি দেওয়া সেই অধিনায়ক ঐতিহাসিক সিরিজ জিতেই বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ক্যারিবিয়ানের ইউনসডোর পার্কে দিয়েছেন বিদায়ী ভাষণ- শেষ বারের মতো সেই ভাষণে মিসবাহ বলেছেন-

‘শুরুতেই মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। কারণ আমি তার কৃপাতেই পুরো ক্যারিয়ারে এমন অর্জন ও শেষটা এভাবেই করতে পেরেছি। এর চেয়ে ভালো কিছু আমি আর চাইতে পারি না: এরপরেই আমি আমার পরিবার, আমার মা, বোন ও বিশেষ করে আমার স্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ তারাই আমাকে সব সময় সহযোগিতার হাত বাড়িয়েছে।

আমি অস্ট্রেলিয়াতেই শেষ বলতে পারতাম। কিন্তু আমার স্ত্রী আমাকে বুঝিয়েছে যে ভক্তদের জন্য আমাকে এই সিরিজে ফিরতেই হবে। আর আমার এই দলের জন্য বলতে চাই- তোমাদের এভাবে শেষ করলে হবে না, তোমাদের এভাবেই জয় এবং পারফর্ম করতে হবে।

সবাইকে ধন্যবাদ। আমার ছেলে এখানে নেই, যদিও সে টিভিতে আমাকে দেখছে। আমি তাকে সত্যিই খুব মিস করছি। তার পরীক্ষা থাকার কারণে আমাদের সঙ্গে ভ্রমণ করতে পারেনি। আমার পুরো ক্যারিয়ারের সফরে আমার কোচিং স্টাফ, ম্যানেজার, ট্রেইনার, চিকিৎসক, বিশেষ করে সতীর্থদের যারা আমাকে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি তারা আমার জন্য সব সময়ই প্রার্থনা করবেন। '

/এফআইআর/