আগের দিন অনুশীলন ঠিকঠাক চললেও সোমবার আর মাঠে নামা হয়নি, ইনডোরে জিম করেই কাটাতে হয়েছে ক্রিকেটারদের। ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন তেমনটাই, ‘বৃষ্টির কারণে খেলোয়াড়রা আউটডোরে অনুশীলন করতে পারেননি। দলের প্রত্যেকে জিম করেই কাটিয়েছেন ইনডোরে।’
জাতীয় দলের ফিজিও মারিও ভিল্লাভারায়ন দিনের পুরোটা সময় কাজ করেছেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। সোমবার স্কিল অনুশীলন না হওয়াতে মারিও তার শিষ্যদের ক্লাসটা একাই নেওয়া সুযোগ পেয়েছেন। নিজেদের ফিটনেসের উন্নতিতে ঘাম ঝরিয়েছেন মাহমুদউল্লাহ-মোসাদ্দেক-সাব্বিররা। গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ, সেই দলের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে কঠোর পরিশ্রম তো করবেই টাইগাররা।
/আরআই/কেআর/