জাতীয় ক্রিকেটে পাবনার প্রথম শিরোপা

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা পাবনারগতবারের চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ জেলাকে ৫ উইকেটে হারিয়ে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে পাবনা জেলা। এ প্রতিযোগিতায় এটাই পাবনার প্রথম শিরোপা।

পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে ৫০ ওভারের ফাইনাল বৃষ্টির কারণে নেমে আসে ২০ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২১ রান করে নারায়ণগঞ্জ। ওপেনার রায়হান রাফসান ৩২ ও পাঁচ নম্বরে নামা তায়েবুর রহমানের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান। মাত্র ১৯ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে বড় স্কোর গড়তে দেন নি শিহাব আহমেদ। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।

জবাবে ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাবনা। ইমরান হোসেন জহির ৩৯, আশিকুল আলম ২০, তৌহিদ তারিক খান ১৮ ও তৌহিদ হৃদয় ১৭ রান করে অবদান রাখেন দলের জয়ে।

১১ রানে ৩ উইকেট নিয়ে নারায়ণগঞ্জের সেরা বোলার সজীব দত্ত।

সংক্ষিপ্ত স্কোর:

নারায়ণগঞ্জ: ২০ ওভারে ১২১/৬ (তায়েবুর ৩২*, রায়হান ৩২, হাবিবুর ২১*;  শিহাব ৪/১৯)।

পাবনা: ১৯.৪ ওভারে ১২২/৫ (ইমরান ৩৯, আশিক ২০, তৌহিদ ১৮; সজীব ৩/১১)

ফল: পাবনা ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শিহাব আহমেদ (পাবনা জেলা)

/আরআই/এএআর/