দুই দেশের যৌথ আয়োজক হওয়ার ব্যাপারটি আগামী জুনের আইসিসি বোর্ড মিটিংয়ে চূড়ান্ত করা হবে জানায় তারা। এ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের অনিচ্ছা প্রকাশের কারণটা কী! ইন্ডিপেনডেন্ট বলছে, বিশ্বকাপে সরাসরি খেলার দোরগোড়ায় বাংলাদেশ। তাই এ ইভেন্টের আয়োজক তারা হতে চায় না।
জানা গেছে, শুরুতে জিম্বাবুয়ে বাছাইপর্ব আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু ক্রিকেটীয় ও আবাসিক সুযোগ সুবিধা তাদের কাছ থেকে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে আইসিসি। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজন করে তাদের মুগ্ধ করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
সংবাদমাধ্যমটি আরেকটি নতুন খবর দিয়েছে। আগামী বছরের এপ্রিলে প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি। তাই ম্যাচগুলো ঠিকঠাকভাবে করতে এটি হবে জুলাই-আগস্টে।
/এফএইচএম/