লন্ডনের কেনিংসটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের তোপে পড়ে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় তারা। ৩৮.৪ ওভারে তাদের অলআউট করতে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। রবিন্দ্র জাদেজা পান ২টি।
নিউজিল্যান্ডের ইনিংস সেরা ৬৬ রান করেন লুক রঞ্চি। ৪৬ রানে অপরাজিত ছিলেন জিমি নিশাম।
কোহলির অপরাজিত ফিফটিতে সহজ জয়ের পথে ছিল ভারত। ২৬ ওভারে তারা ৩ উইকেটে করে ১২৯ রান। কিন্তু বৃষ্টি হস্তক্ষেপ করে। ডিএল পদ্ধতিতে তখন অনেক এগিয়ে ছিল ভারত। হিসাব নিকাশে দেখা গেছে ২৬ ওভারে তাদের ৮৫ রান করলেই হতো। কোহলি ৫২ রানে অপরাজিত ছিলেন। শিখর ধাওয়ান করেছিলেন ৪০ রান।
আগামী ৩০ মে বাংলাদেশের বিপক্ষে এ মাঠেই শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/