মাশরাফি বিন মুর্তজা বিশ্রাম নেওয়ায় অধিনায়কত্ব করেছেন সাকিব। মঙ্গলবার বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ। ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে করেছেন মাত্র ৭ রান।
সাকিবের মতো বাংলাদেশের পারফরম্যান্সও অনুজ্জ্বল। তবু খেলা শেষে বোলারদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আজ বোলিং ভালোই হয়েছে। কিন্তু ব্যাটিং ভালো হয় নি।’
ভুল শোধরানো আর হতাশা ভোলার জন্য মাঝে মাত্র একদিন পাচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। সাকিব তাই ‘আমাদের হাতে একদিন সময় আছে। দিনটা ঠিকমতো কাজে লাগাতে হবে।’ বলে সাহস জোগানোর চেষ্টা করলেন সতীর্থদের।
দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছাড়া বাকিদের এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই। তবু সাকিব সাফল্যের ব্যাপারে আশাবাদী, ‘আমাদের হাতে গোনা কয়েকজন এর আগে এখানে খেলেছে। বেশির ভাগেরই এই কন্ডিশন সম্পর্কে ধারণা নেই। আমাদের তাই দল হিসেবে পারফর্ম করতে হবে। সেটা করতে পারলে ভালো রেজাল্ট করা সম্ভব।’
/আরআই/এএআর/
আরও পড়ুন: