বিদেশের মাটিতে ১০০ উইকেট শিকার করতে মাশরাফির লেগেছে ৮৫ ম্যাচ। তার পেছনেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার উইকেট সংখ্যা ৮২ ম্যাচে ৮৭ উইকেট। তৃতীয় অবস্থানে রয়েছেন আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৭৪ ম্যাচে তার উইকেট সংখ্যা ৮৫টি। বিদেশের মাটিতে পঞ্চাশের বেশি উইকেট পাওয়া আরেক বোলার হলেন মোহাম্মদ রফিক। বাঁহাতি এই স্পিনার ৭৯ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট।
বিদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন মাশরাফি। ১৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৬টি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক উইকেট নিয়েছেন ১৪টি। জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফির উইকেট সংখ্যাও কম নয়-১৩টি।
বিদেশের মাটিতে মাশরাফির ১০০ উইকেট:-
প্রতিপক্ষ | উইকেট | প্রতিপক্ষ | উইকেট |
অস্ট্রেলিয়া | ৯ | পাকিস্তান | ১৬ |
ইংল্যান্ড | ৯ | স্কটল্যান্ড | ০ |
ভারত | ৩ | দক্ষিণ আফ্রিকা | ৪ |
আয়ারল্যান্ড | ৬ | শ্রীলঙ্কা | ১০ |
কেনিয়া | ১২ | ওয়েস্ট ইন্ডিজ | ১৪ |
নিউজিল্যান্ড | ৫ | জিম্বাবুয়ে | ১৩ |
/আরআই/এফআইআর/