ম্যাচ রেফারি ডেভিড বুন জানান, নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার বল কম করেছে শ্রীলঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের কারণে দুটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন থারাঙ্গা। যার শাস্তিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি। তার দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা গুনতে হবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ রানের লক্ষ্যে নেমে ইনিংস সেরা ৫৭ রান করেছিলেন থারাঙ্গা। তিনি ম্যাচ শেষে জানান, মাঠের আম্পায়াররা তাকে বারবার স্লো ওভার রেটের ব্যাপারে সতর্ক করছিল। কিন্তু ডেথ ওভারে গিয়ে বেশি ভাবনা চিন্তা করায় সেটা এড়ানো সম্ভব হয়নি জানান ভারপ্রাপ্ত অধিনায়কের। থারাঙ্গার ইনজুরিতে এখন কার হাতে অধিনায়কত্ব উঠছে সেটা বড় দুশ্চিন্তার বিষয় শ্রীলঙ্কার জন্য। শোনা যাচ্ছে দিনেশ চান্দিমালের নাম। তবে ফিটনেস পরীক্ষায় পাস করলে ফিরবেন ম্যাথুজ। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/