বৃষ্টি প্রায় ২ ঘণ্টা ম্যাচ নষ্ট করে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ওভারে ৩ উইকেটে করে ১১২ রান। চ্যাডউইক ওয়ালটন সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া আরভিন লিউইসের ২৫ ও মারলন স্যামুয়েলসের ২২ ছিল উল্লেখযোগ্য।
আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২৩ রান। ক্যারিবিয়ান বোলার স্যামুয়েল বদ্রির নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে জেরোম টেলর ও কেসরিক উইলিয়ামসের দুর্দান্ত নৈপুণ্যে ১৩.৩ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় আফগানরা।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন করিম জানাত। কেসরিক ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/