চার হাফসেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩১৯

ঝড় তুলেছিলেন যুবরাজ৮ রানে জীবন পেলেন যুবরাজ সিং, আর বিরাট কোহলি ৪৩ রানে। ‘নতুন জীবন’ পেয়েই যেন পাকিস্তানের বোলারদের উপর আরও চড়াও হলেন তারা। একের পর এক চার ছক্কায় শেষ ৪ ওভারে ভারতের স্কোরবোর্ডে যুক্ত হয় ৭২ রান। বৃষ্টির কারণে নির্ধারিত ৪৮ ওভারের ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়াল ৩ উইকেটে ৩১৯ রান। যুবরাজ ও কোহলি ছাড়াও রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের হাফসেঞ্চুরি ছিল উল্লেখযোগ্য। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানের করতে হবে ৪৮ ওভারে ৩২৪ রান।

চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা ধরে রাখার মিশনে ভারত টসে হেরে ব্যাট করতে নামে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত ও শিখর ধাওয়ান সাবধানী ব্যাটিং করছিলেন শুরু থেকে। তবে হঠাৎ করে তারা খোলস ছেড়ে বেরিয়ে আসেন। দারুণ কয়েকটি চার-ছয়ের প্রদর্শণীতে হাফসেঞ্চুরি করেন তারা দুজন।

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির আক্ষেপ ফুরাল না রোহিতেররোহিত ৭১ বলে ৩০তম হাফসেঞ্চুরি করেন। তার চেয়ে কম সময় নিয়েছেন ধাওয়ান, পঞ্চাশ ছুঁতে তার লেগে ৪৮ বল। এটি তার ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি। সাদাব খানের বলে আজহার আলীর ক্যাচ হওয়ার আগে ধাওয়ান ১৩৬ রানের জুটি গড়েন রোহিতের সঙ্গে। ৬৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৬৮ রান করেন তিনি। রোহিত দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন। কোহলি সিঙ্গেল নিতে গেলে নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে দৌড়ে এসে প্রাণপণ ডাইভিং দিয়েও উইকেট বাঁচাতে পারেননি রোহিত। 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে আবারও ব্যর্থ হলেন রোহিত। এবার খুব কাছে গিয়েছিলেন, কিন্তু ৯ রানের আক্ষেপে পুড়তে হলো ভারতীয় ওপেনারকে। ৭১ বলে ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরির পর রোহিত থেমেছেন ৯১ রানে।  

দুর্দান্ত ছিলেন বিরাট কোহলিএর পর যুবরাজ ও কোহলি মাত্র ৯.৩ ওভারে ৯৩ রানের জুটি গড়েন। শাদাব খানের বলে হাসান আলী ক্যাচ ছেড়ে দেন যুবরাজের। জীবন পাওয়ার পর মাত্র ২৯ বলে ৮ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি করেন তিনি। আক্ষেপে পোড়া হাসানই শেষ পর্যন্ত থামান ‍যুবরাজকে, মাত্র ৩২ বলে ৫৩ রানে এলবিডব্লিউ হন তিনি। তখনও বাকি ছিল ভারতের ২.৪ ওভার। শেষ কয়েক বলে আর থামানো যায়নি কোহলিকে। ওয়াহাব রিয়াজের ওভারে ফিল্ডার ফখর জামানের হাতে জীবন পাওয়া ভারতীয় অধিনায়ক ৬৮ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন। শেষ ওভারে প্রথম তিন বলে ছক্কা মেরে সংগ্রহটাকে আরও বিশাল করেন হার্দিক পান্ডিয়া। ৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন তিনি।

/এফএইচএম/