ভারতের বিপক্ষে হার দিয়ে ইংল্যান্ডের টুর্নামেন্ট শুরু হলেও দলের প্রত্যেকে ভীষণ আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন সরফরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নামার জন্য মুখিয়ে আছেন সবাই। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি নিয়ে ভীষণ আশাবাদীও পাকিস্তানি অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত দল। আমরা তাদের টিম কম্বিনেশন নিয়ে কাজ করছি, খুঁজে বের করছি কীভাবে ওদের মোকাবিলা করা যায়। অধিনায়ক হিসেবে আমার বিশ্বাস তাদের বিপক্ষে আমরা ভালো করব।’
তাই ঘুরে দাঁড়াতে চাইলেন বুধবারের ম্যাচটিতে, ‘খেলোয়াড়রা সবাই মুখিয়ে আছে মাঠে নামার জন্য। আমরা তাদের কোনও রকম চাপ ছাড়া খেলতে বলেছি। আশা করছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারব।’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বাজেভাবে হারের পরও দলের সবাই আত্মবিশ্বাসী- প্রশ্নটা ধেয়ে এলো সরফরাজের দিকে। পাকিস্তানি অধিনায়কের ব্যাখ্যাটা এমন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ। চার-পাঁচজন খেলোয়াড় প্রথমবার ভারতের মুখোমুখি হওয়ায় কিছুটা চাপে ছিল, যদিও আমরা তাদের হতাশার ভেতর থেকে বের করে আনার চেষ্টা করছি।’
সঙ্গে যোগ করলেন, ‘ক্যাম্পে সবার মন চাঙ্গা। আমরা একসঙ্গে বসেছিলাম, যাতে খেলোয়াড়রা তাদের উদ্দীপনার জায়গায় আরও উন্নতি করতে পারে, পরের ম্যাচগুলোতে যা ভীষণ দরকার। আশা করছি সামনের দুটো ম্যাচে দল ভালো করবে।’ এপি
/কেআর/