শুক্রবার অবস্থাটা ছিল আরও ভয়াবহ। ৩৩ রানে শীর্ষ চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ দেখান সাকিব ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে ২২৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
শুধু পঞ্চম উইকেটের সর্বোচ্চ রানের জুটি গড়েননি সাকিব-মাহমুদউল্লাহ। ২২৪ রানের জুটি যে কোনও উইকেটেই বাংলাদেশের সেরা জুটি। যে কোনও উইকেট জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ১৭৮ রান। ২০১৫ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে তামিম ও মুশফিক মিলে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তৃতীয় উইকেটে।
/আরআই/এফআইআর/